শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত-৬ 

চকরিয়া সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়ার পাশ্ববর্তী উপজেলা পেকুয়ায় ডাম্পার ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন ও একজন ক্বারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের টৈটং ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশাচালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ, তার স্ত্রী শারমিন, তাদের শিশু সন্তান ও উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজার এলাকার বজল আহমদের ছেলে ক্বারী আব্দুর রহমান বজল। তিনি চট্টগ্রামের সিইপিজেড বাইতুর রিদওয়ান ইসলামিয়া মাদরাসার প্রধান ক্বারী হিসেবে শিক্ষকতা করেন।

এদিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্পার ট্রাক) ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। আরও দুইজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। অন্যদিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা রেল স্টেশন সংলগ্ন মালুমঘাট ফিশারি ঘাট এলাকায় রেল লাইনে কক্সবাজারগামী রেলের ধাক্কায় লামা উপজেলার হায়দারনাশী গ্রামের মীর কাশেম নামের এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ